👨👨👦 আমাদের সম্পর্কে
তিন বন্ধুর স্বপ্ন থেকে গড়ে ওঠা একটি বিশ্বাসের নাম — মামুর দোকান
MamurDokan.com.bd শুধু একটি অনলাইন দোকান নয়—এটি শিশুদের জন্য নিরাপদ, শিক্ষামূলক ও মেধা বিকাশে সহায়ক পণ্য পৌঁছে দেওয়ার একটি দায়িত্বশীল উদ্যোগ।
আমরা তিনজন বন্ধু— অন্তর, আতিক ও সজিব। আমরা সবাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স পর্যন্ত পড়ালেখা সম্পন্ন করেছি এবং পেশাগতভাবে আমরা ফ্রিল্যান্সার।
হঠাৎ করেই আমাদের মনে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন জন্ম নেয়। আমরা লক্ষ্য করি, আজকের শিশুরা অতিরিক্তভাবে মোবাইল ও স্ক্রিনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এই বাস্তবতা থেকেই আমাদের ব্যবসায়িক যাত্রা শুরু।
শিশুদের মোবাইল আসক্তি কমিয়ে খেলতে খেলতেই শেখার একটি স্মার্ট সমাধান দেওয়ার উদ্দেশ্যে আমরা আমাদের ব্যবসার নাম রাখি — মামুর দোকান।
🎯 আমাদের মিশন
শিশুদের জন্য এমন শিক্ষামূলক পণ্য সরবরাহ করা, যা তাদের মেধা বিকাশে সহায়তা করবে এবং ধীরে ধীরে মোবাইল নির্ভরতা কমাবে।
🚀 আমাদের ভিশন
বাংলাদেশের প্রতিটি ঘরে শিশু-বান্ধব স্মার্ট লার্নিং সল্যুশন পৌঁছে দেওয়া এবং একটি বিশ্বাসযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়া।
📘 আমরা কী নিয়ে কাজ করি
- Baby Intelligent Talking Book
- অডিও ও ইন্টার্যাকটিভ লার্নিং সিস্টেম
- শিশুদের জন্য স্মার্ট ও নিরাপদ শিক্ষামূলক পণ্য
ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও উন্নত শিক্ষামূলক খেলনা ও স্মার্ট লার্নিং প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে যুক্ত করা হবে।
🤝 আমাদের প্রতিষ্ঠাতা
সজিব
Co-Founder
অন্তর
Co-Founder
আতিক
Co-Founder
❤️ আমাদের অঙ্গীকার
- ১০০% Cash on Delivery — ১ টাকাও অগ্রিম নয়
- দ্রুত ডেলিভারি ও ৬ মাসের ওয়ারেন্টি
- সততা, বিশ্বাস ও দায়িত্ববোধ
- অর্ডারের পরও কাস্টমার সাপোর্ট
মনে রাখবেন — মামুরা কখনো ঠকায় না।